Shopify বনাম WooCommerce

কমার্স চলে প্ল্যাটফর্মে—প্লাগ-ইনে নয়

উন্নত কনভার্সন, সাশ্রয়ী খরচ এবং ফার্স্ট-টু-মার্কেট উদ্ভাবনের মতো বিষয়গুলো বিশ্লেষণ করলে একটি বিষয়ই স্পষ্ট হয়: কমার্সের দৌড়ে Shopify সবার চেয়ে এগিয়ে

হাজার হাজার ব্র্যান্ড WooCommerce ছেড়ে এগিয়ে গেছে

ব্র্যান্ডগুলো Shopify-তে স্যুইচ করছে—যা ব্যবসা সম্প্রসারণের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য গ্লোবাল কমার্স প্ল্যাটফর্ম।
  • Rudis logo
  • Thermomix logo
  • Dr. Scholl’s logo
  • Sunology logo
  • Woobles logo
  • Muscle Nation logo
  • T1tan logo

Shopify কেন

ব্র্যান্ডগুলোর প্ল্যাটফর্ম পরিবর্তন করার ৪টি কারণ

  1. 1
    নিরাপদ ও নির্ভরযোগ্য

    ডেটা সুরক্ষিত রাখে এবং 99.9% আপটাইম প্রদান করে Shopify

  2. 2
    সাশ্রয়ী TCO

    গড়ে WooCommerce-এর তুলনায় Shopify-এর টোটাল কস্ট অফ ওনারশিপ (TCO) 36% উন্নত

  3. 3
    ব্যবহার-উপযোগী ও সাবলীল

    টেকনিক্যাল জটিলতা কমান এবং কোডের বদলে ক্লিকের সাহায্যে আপনার টিমকে দ্রুত পরিবর্তন আনার স্বাধীনতা দিন

  4. 4
    অতিরিক্ত সক্ষমতা

    Shopify-এর শক্তিশালী বিল্ট-ইন ফিচার এবং অত্যন্ত নির্ভরযোগ্য অ্যাপ ইকোসিস্টেম তৈরি করা হয়েছে বিকাশমান ব্র্যান্ডগুলোর জন্য

নিরাপদ ও নির্ভরযোগ্য

Shopify-এর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারে পরিচালনা করুন

Shopify আপনাকে দেয় সুরক্ষিত এনক্রিপশন, অ্যাক্সেস কন্ট্রোল, ডেটা ব্যাকআপ এবং নেটওয়ার্ক নিরাপত্তা—যাতে আপনি ব্র্যান্ডের প্রসারে মনোযোগ দিতে পারেন। WooCommerce-এর মতো ওপেন-সোর্স প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনার টিমকেই হোস্টিং, PCI কমপ্লায়েন্স এবং সফটওয়্যার আপডেটের সম্পূর্ণ দায়িত্ব নিতে হয়—যা সাইবার সিকিউরিটি ঝুঁকি বাড়িয়ে দেয়।

33

2023 সালে WooCommerce-এ রিপোর্ট করা ত্রুটিগুলো ব্র্যান্ডের নিরাপত্তাজনিত ঝুঁকিকে তুলে ধরে

99.9%

Shopify-এর গড় আপটাইম গ্রাহকদের কাছে অনলাইন স্টোরের সার্বক্ষণিক অ্যাক্সেসযোগ্যতা নিশ্চিত করে।

সবকিছু আমরাই সামলাই

ইন্ডাস্ট্রির সেরা পারফরম্যান্স

পারফরম্যান্সের দিক থেকে আমরাই সবার চেয়ে এগিয়ে। বিশ্বজুড়ে 644 মিলিয়নেরও বেশি ক্রেতাকে দ্রুতগতির পারফরম্যান্স ও হাই-কনভার্টিং সাইটের মাধ্যমে পরিষেবা দেয় Shopify। একটি গ্লোবাল স্টাডি দেখায় যে, চেকআউটের ক্ষেত্রে Shopify-এর পারফরম্যান্স WooCommerce-এর তুলনায় 17% ভালো। 5.5 বিলিয়নেরও বেশি সফল অর্ডারের রেকর্ডসহ, Shopify আপনাকে দেয় মার্কেট-সেরা স্কেলেবল সলিউশন।

এন্ড-টু-এন্ড কমপ্লায়েন্স

আপনার সমস্ত ডেটা নিরাপদ রাখুন

Shopify পেমেন্ট সুরক্ষিত রাখতে PCI, রিটেইলারদের জন্য SOC 1, 2, 3 এবং ডেটা সুরক্ষায় GDPR-এর মতো ফ্রেমওয়ার্কের সাথে আপনার কমপ্লায়েন্স বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। অন্যদিকে, WooCommerce-এ বিল্ট-ইন PCI, SOC এবং GDPR কমপ্লায়েন্স নেই—যা আইডেন্টিটি চুরি, কোম্পানির সুনাম নষ্ট হওয়া এবং গ্রাহক হারানোর মতো ঝুঁকি বাড়ায়। সেই সাথে সম্ভাব্য আইনি মামলা, ইন্স্যুরেন্স ক্লেম এবং সরকারি জরিমানার ঝুঁকি তো আছেই।

প্রতারণা থেকে সুরক্ষা

প্রতারণা থেকে সুরক্ষিত থাকুন

শীর্ষস্থানীয় ডিটেকশন সার্ভিসের সাথে সিঙ্ক করা ইন্টিগ্রেটেড জালিয়াতি বিশ্লেষণ টুলসহ, লেয়ার্ড ফ্রড প্রোটেকশন অফার করে Shopify। অর্ডার ঝুঁকি, চার্জব্যাক এবং আরও অনেক কিছু সম্পর্কে ইনসাইট প্রদান করে আমাদের বিল্ট-ইন অ্যানালিটিক্স, যা আপনাকে কোনো সিকিউরিটি ব্রিচ ছাড়াই সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে ডেটা নিরাপত্তা নিশ্চিত করে।

কমার্স খাতে Shopify-এর সার্ভার স্পিড দ্রুততম

সাইটের দ্রুত গতি রেভিনিউ থেকে শুরু করে অপারেশন—সবকিছুতেই প্রভাব ফেলে। আপনার বিক্রয়ের ওপর এটি কীভাবে প্রভাব ফেলতে পারে এবং প্রতিযোগীদের সাথে তুলনামূলক বিচারে এটি কোথায় অবস্থান করছে তা দেখতে আপনার সাইটের পারফরম্যান্স পরিমাপ করুন।

আপনার কাস্টম রিপোর্ট পান
সাইট স্পিড গ্রাফ

সাশ্রয়ী TCO

Shopify-তে আরও দক্ষ হয়ে উঠুন

Shopify-এর টোটাল কস্ট অফ ওনারশিপ (TCO) WooCommerce-এর চেয়ে 36% সাশ্রয়ী। প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম ফি থেকে শুরু করে প্ল্যাটফর্মের সরলতা ও ইউজার-ফ্রেন্ডলি হওয়া—যেকোনো দিক দিয়েই অপারেশনাল দক্ষতা বাড়াতে চাওয়া ব্যবসাগুলোর প্রথম পছন্দ হলো Shopify প্ল্যাটফর্ম।*

গড়ে WooCommerce-এর চেয়ে Shopify-তে TCO 36% উন্নত

গড়ে WooCommerce-এর চেয়ে Shopify-তে TCO 36% উন্নত

Shopify-এর তুলনায় WooCommerce-এ রয়েছে:

49%

গড়ে উচ্চতর ইমপ্লিমেন্টেশন ও সেটআপ খরচ

32%

গড়ে উচ্চতর প্ল্যাটফর্ম ফি এবং ই-কমার্স স্ট্যাক খরচ

41%

গড়ে উচ্চতর অপারেটিং খরচ

লুকানো খরচ সম্পর্কে জানুন

WooCommerce ফ্রি (তবে শর্ত প্রযোজ্য)

সামগ্রিক দিক থেকে Shopify-তে প্ল্যাটফর্ম খরচ সাশ্রয়ী। একটি প্লাগ-ইন হওয়ায় WooCommerce-এ শুধু বেসিক কিছু ফিচার থাকে এবং অন্যান্য ফাংশনালিটির জন্য সম্পূর্ণভাবে অতিরিক্ত প্লাগ-ইনের ওপর নির্ভর করতে হয়। পেমেন্ট ফি, অতিরিক্ত প্লাগ-ইন ও সফটওয়্যারের খরচ হিসাব করলে, গড়ে Shopify-এর তুলনায় WooCommerce-এ আপনার প্ল্যাটফর্ম ও টেক স্ট্যাকের খরচ 32% বেশি হবে।

বিলম্ব ছাড়াই পরিচালনা করুন

আপসের বদলে সুবিধা বেছে নিন

সহজবোধ্য প্ল্যাটফর্ম এবং ডেভেলপারদের ওপর নির্ভরতা কম হওয়ার কারণে Shopify-এর সামগ্রিক অপারেটিং খরচ WooCommerce-এর চেয়ে সাশ্রয়ী। WooCommerce-এ একাধিক অ্যাড-অনের প্রয়োজন হয় এবং যেসব ব্র্যান্ড WooCommerce থেকে Shopify-তে স্যুইচ করেছে তাদের অনেকের মতেই, স্টোরটি মসৃণভাবে চালাতে তাদের ইন-হাউস লোক নিয়োগ করতে হয়েছিল বা কোনো এজেন্সির সাহায্য নিতে হয়েছিল। এটি আপনার খরচ বাড়ানোর পাশাপাশি কাজের গতিও কমিয়ে দেয়। গড়ে WooCommerce-এর অপারেশনাল এবং সাপোর্ট খরচ 41% বেশি।

দক্ষতার সাথে ইমপ্লিমেন্ট করুন

সেটআপ খরচ বাঁচান

গড়ে WooCommerce-এর চেয়ে Shopify-তে নতুন একটি স্টোরফ্রন্ট ইমপ্লিমেন্টেশনের কাজ 41% দ্রুত হয়। আপনার সাইটকে উন্নত করতে অতিরিক্ত প্লাগ-ইন এবং কাস্টমাইজেশনের প্রয়োজন হওয়ায় এমনটা হতে পারে। এটি আপনার টেক স্ট্যাককে জটিল করে তুলতে পারে এবং WooCommerce-এ আপনার সেটআপের গতি ধীর করে দিতে পারে। বিশেষ করে, WooCommerce-এর সীমিত ফাংশনালিটি এবং API গেটওয়ের মতো জটিল ইন্টিগ্রেশনের কারণে এর সেটআপ খরচ গড়ে প্রায় 49% বেশি হয়।

উন্নত ROI

আমাদের কনভার্সন স্টাডিই সবকিছু বলে দেয়

Shopify-এর রয়েছে বিশ্বের সেরা গ্লোবাল চেকআউট এবং গড়ে WooCommerce-এর চেয়ে এর কনভার্সন রেট 17% বেশি। এই 17% কনভার্সন রেটের পার্থক্যকে আপনি Shopify-এর বদলে WooCommerce বেছে নেওয়ার কারণে হারানো সুযোগ বা লোকসান হিসেবে বিবেচনা করতে পারেন।

ব্যবহার-উপযোগী ও সাবলীল

একটি মাত্র প্লাগ-ইন দিয়ে আপনার পুরো ব্যবসা চলতে পারে না

একটি ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেসের মাধ্যমে কর্মচাঞ্চল্য বাড়ায় Shopify, যা ব্যবসা বাড়ার সাথে সাথে আপনার ব্যবসাকে বাজারের ট্রেন্ডের সাথে মানিয়ে নিতে এবং দ্রুত সাড়া দিতে সাহায্য করে। আপনার টিম প্রযুক্তিগত দক্ষতা ছাড়াই সহজে স্টোরফ্রন্ট পরিচালনা করতে পারবে। অন্যদিকে, WooCommerce আপনার WordPress সাইটের প্লাগ-ইন হিসেবে কাজ করে এবং এর ফাংশনালিটি বাড়াতে অতিরিক্ত প্লাগ-ইনের প্রয়োজন হয়। তবে WooCommerce-এ সব প্লাগ-ইন একসাথে ভালোভাবে কাজ করে না—ফলে ছোটখাটো পরিবর্তনের জন্যও আপনার টিমকে ডেভেলপারের ওপর নির্ভর করতে হয়।

সহজ অ্যাডমিন ম্যানেজমেন্ট

আপনার টিমের যে কেউই Shopify চালাতে পারবেন

Shopify-এর সহজবোধ্য UI টেকনিক্যাল এবং বিজনেস—উভয় ধরনের ইউজারদের স্বাধীনভাবে ভ্যালু যোগ করতে সক্ষম করে। এর বিপরীতে, WooCommerce-এ প্লাগ-ইন ইমপ্লিমেন্ট, আপডেট এবং স্টোরফ্রন্টের বিভিন্ন পরিবর্তনের জন্য ডেভেলপারের সাহায্য প্রয়োজন হয়। অন্যদিকে, স্টোরফ্রন্টের গুণগত মান বজায় রেখেই “লো কোড” বা ন্যূনতম কোডিংয়ের মাধ্যমে চালানোর সক্ষমতা রয়েছে Shopify-এর।

WORDPRESS

Shopify নির্বিঘ্নে WordPress-এর সাথে একীভূত হয়

Shopify-এর কন্টেন্ট তৈরির সক্ষমতা প্রায়শই ব্র্যান্ডগুলোকে চমকে দেয়। আপনি আমাদের প্ল্যাটফর্মে দারুণ সব কন্টেন্ট তৈরি করতে পারেন, যা আলাদা একটি CMS-এর প্রয়োজনীয়তা কমিয়ে দেয়। তাছাড়া, WordPress-সহ সব ধরনের হেডলেস স্টোরফ্রন্টকে নির্বিঘ্নে সাপোর্ট করে Shopify। Lull-এর ডিরেক্টর অফ অপারেশনস, মার্ক নেগেলম্যান বলেন, "আমাদের স্বতন্ত্র আইডেন্টিটি কি Shopify ইনফ্রাস্ট্রাকচারের আওতাভুক্ত করা যাবে? উত্তর হলো: হ্যাঁ," আর এর মাধ্যমেই Lull তাদের সফটওয়্যার খরচে 25% এবং প্রযুক্তিগত খরচে 10%–15% সাশ্রয় করতে পেরেছে।

বাধা ছাড়াই এগিয়ে যান দ্রুতগতিতে

পুরোটা সাবলীলতা, নেই কোনো টেকনিক্যাল জটিলতা

Shopify-এর প্রিবিল্ট সলিউশন নিয়ে কাজ করার মাধ্যমে আপনার ইঞ্জিনিয়ারদের উদ্ভাবনে উৎসাহিত করুন। টেকনিক্যাল জটিলতা এবং WooCommerce-এর কাস্টম ডেভেলপমেন্টের প্রয়োজনীয়তা দূর করুন। Shopify-এর সাহায্যে আপনি ইমপ্লিমেন্টেশন ও রক্ষণাবেক্ষণের সময় বাঁচিয়ে ব্যবসায়িক উদ্ভাবনকে ত্বরান্বিত করতে পারবেন।

অতিরিক্ত সক্ষমতা

Shopify-তে কোনো বাড়তি ঝামেলা ছাড়াই পান আরও অনেক কিছু

Shopify-তে রয়েছে সেরা মানের কমার্স সক্ষমতার এক পূর্ণাঙ্গ স্যুট, যা আপনার ব্যবসার প্রসারের যেকোনো পরিকল্পনাকে সমর্থন জোগাবে। অ্যাডভান্সড B2B, প্রোডাক্ট কনফিগারেশন এবং মার্কেটিং টুলের মতো Shopify-এর ফিচারগুলো কোনো টেকনিক্যাল জটিলতা ছাড়াই আপনার ব্যবসাকে দারুণ কিছু সুবিধা প্রদান করবে।

100%

Shopify সম্পূর্ণ কমার্স-কেন্দ্রিক

বিল্ট-ইন সক্ষমতা

আপনার প্রয়োজনীয় সবকিছু রয়েছে এক প্ল্যাটফর্মেই

আপনার ব্যবসার সর্বাঙ্গীন প্রসারে সহায়তা করতে DTC, B2B এবং পয়েন্ট অফ সেল (POS) জুড়ে রয়েছে Shopify-এর ব্যাপক কমার্স সলিউশন। আমাদের বিল্ট-ইন ফিচারগুলো যেমন সিমেন্টিক সার্চ, মাল্টিকারেন্সি এবং ল্যাঙ্গুয়েজ ম্যানেজমেন্ট, ফ্রি ফার্স্ট-পার্টি মার্কেটিং টুল ও কাস্টমাইজযোগ্য ডেটা মডেল চমৎকার সব ফাংশনালিটি প্রদান করে, যা আপনার টিমকে শূন্য থেকে শুরু করার বদলে উদ্ভাবনে বেশি ফোকাস করতে সাহায্য করবে।

অসংখ্য অ্যাপের সংগ্রহ

Shopify-এর বিশ্বস্ত ইকোসিস্টেমের সুবিধা

8,000-এর বেশি প্রিবিল্ট এবং রেডি টু ইউজ বিশ্বস্ত অ্যাপে আপনাকে অ্যাক্সেস দেয় Shopify, যার মাধ্যমে আপনি কোনো ডেভেলপারের সাহায্য ছাড়াই ব্যবসার প্রয়োজন অনুযায়ী ফাংশনালিটি বাড়াতে পারবেন। তবে WooCommerce-এ কোন প্লাগ-ইনগুলো লিস্ট করা আছে তার ওপর নিয়ন্ত্রণ সীমিত এবং সেগুলো কীভাবে মেইনটেইন করা হয় সে সম্পর্কেও যথেষ্ট তথ্য থাকে না। সবকিছু যাতে মসৃণভাবে একসাথে কাজ করতে পারে এবং সহজে আপডেট করা যায় সেদিকেই ফোকাস করে Shopify।

স্বীকৃতি কেন গুরুত্বপূর্ণ

কমার্স লিডারদের ওপর আস্থা রাখুন

ক্রমাগত বৃদ্ধি পাওয়া গ্রাহক বেস, CMS-এর বিকল্প এবং স্কেলেবিলিটির কারণে পরিচিত অ্যানালিস্ট রিপোর্টে ই-কমার্সের লিডার হিসেবে অত্যন্ত সমাদৃত Shopify। অন্যদিকে, ধীর গতির প্রবৃদ্ধি এবং মূলত ছোট ব্যবসার ওপর নির্ভরশীল কাস্টমার বেসের কারণে বড় ব্র্যান্ডগুলোর স্কেলেবিলিটিকে প্রাধান্য দেওয়া IDC, Forrester বা Gartner-এর মতো রিপোর্টগুলোতে WooCommerce-এর নাম থাকে না। তাছাড়া, কোম্পানিটির WordPress নির্ভরতা আপনার CMS অপশনগুলোকে সীমিত করে, যা আপনার বিকাশমান ব্যবসার সামনে একটি বাধা হয়ে দাঁড়ায়।

একটি সুস্পষ্ট রোডম্যাপ

Shopify, WooCommerce-এর চেয়ে বেশি নতুন ফিচার লঞ্চ করে

সবার জন্য কমার্সকে আরও উন্নত করার লক্ষ্যে 2021 সাল থেকে বছরে দুবার এডিশনস-এর মাধ্যমে শত শত প্রোডাক্ট আপডেট রিলিজ করে আসছে Shopify। বিপরীতে, WooCommerce-এর রোডম্যাপে আপডেটের সংখ্যা খুবই কম। Shopify-তে আমরা আপনাকে এমন একটি নিয়মিত আপডেটেড, নিরাপদ, অপ্টিমাইজড এবং টেকসই কমার্স প্ল্যাটফর্ম প্রদান করি, যা আপনার ব্যবসার প্রসারের জন্যই তৈরি।

বিশ্বস্ত ই-কমার্স পার্টনার

Shopify এক্সপার্ট খুঁজে পাওয়া সহজ

বিশ্বজুড়ে শত শত এজেন্সি ও পার্টনারের Shopify-তে গভীর দক্ষতা রয়েছে, যা আপনার ব্যবসাকে সাপোর্ট দিতে প্রস্তুত। Shopify-এর পার্টনার Quickfire Digital একটি গাইড তৈরি করেছে, যেখানে বলা হয়েছে কেন WooCommerce ছেড়ে Shopify-তে আসা আপনার বিকাশমান ব্যবসার জন্য লাভজনক। আরেক Shopify পার্টনার Fyresite একটি ব্রিফ প্রকাশ করেছে, যেখানে তারা আর কখনোই WooCommerce ইমপ্লিমেন্ট না করার কারণ উল্লেখ করেছে।

R&D-তে Shopify-এর বিনিয়োগ

সবার জন্য কমার্সকে আরও উন্নত করার মিশনে আমরা অবিচল। গ্রাহকদের জন্য প্রোডাক্টের মান ক্রমাগত উন্নত করতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (R&D)-এর পেছনে বিলিয়ন ডলার ব্যয় করেছে Shopify।

বিলিয়ন

গ্রাহকদের জন্য Shopify প্ল্যাটফর্মের মানোন্নয়নে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে

800+

2020 সাল থেকে Shopify-তে যোগ হওয়া ফিচার ও ইমপ্রুভমেন্ট

অ্যানালিস্ট ভ্যালিডেশন

বিশেষজ্ঞরা Shopify-কেই বেছে নেন

2023 Leader in Gartner® Magic Quadrant™
Gartner® Magic Quadrant™-এ 2024 লিডার

70%

বিশ্বের শীর্ষ 800টি DTC ব্র্যান্ডের মধ্যে Shopify-এর মার্কেট শেয়ার

83%

2PM-এর মতে, Shopify-এ উদীয়মান পোশাক ব্র্যান্ডের সংখ্যা
GARTNER® MAGIC QUADRANT™ লোগো

Gartner® Magic Quadrant™

Shopify আবারও 2024 Gartner® Magic Quadrant™-এর লিডার

কমার্স খাতে শ্রেষ্ঠত্ব ও উদ্ভাবনের ধারা অব্যাহত রেখে 2024 Gartner® Magic Quadrant™-এ টানা দ্বিতীয়বারের মতো লিডার খেতাব অর্জন করেছে Shopify।
2PM লোগো

2PM

2PM-এর রিপোর্ট অনুযায়ী WooCommerce-এর তুলনায় বিপুলসংখ্যক ব্র্যান্ড Shopify ব্যবহার করছে

সম্প্রতি বিশ্বজুড়ে 60-এরও বেশি উদীয়মান পোশাক ব্র্যান্ডের টেকনোলজি অডিট করেছে নিউজ আউটলেট 2PM। তাদের ফলাফল? এর মধ্যে 55টি বা 83% ব্র্যান্ড Shopify ব্যবহার করছে, যেখানে মাত্র 3% ব্র্যান্ড হলো WooCommerce গ্রাহক।
রিপোর্ট পড়ুন 

নভেম্বর 2023

IDC লোগো

IDC

IDC-এর মতে Shopify “এন্টারপ্রাইজ কমার্সের ধারণা নতুন করে গড়ে তুলছে”

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত Shopify-এর এন্টারপ্রাইজ পার্টনার সামিটে IDC উপসংহার টানে যে, Shopify-এর “এন্টারপ্রাইজ সেক্টরে সাহসী পদচারণা” মূলত “এন্টারপ্রাইজ কমার্সের ধারণা নতুন করে গড়ে তুলছে” এবং এটি “ইউনিফায়েড কমার্স ক্যাপাবিলিটি দিয়ে প্রতিষ্ঠিত এন্টারপ্রাইজ প্লেয়ারদের চ্যালেঞ্জ করছে।”
রিপোর্ট পড়ুন 

4 অক্টোবর 2023

Your Basket Is Empty লোগো

বিখ্যাত ব্যক্তিরা যা বলেন

রিক ওয়াটসনের মতে, ই-কমার্সের ভবিষ্যৎ আবর্তিত হবে মূলত Shopify এবং Commercetools-কে ঘিরে

Your Basket Is Empty পডকাস্টে, রিক ওয়াটসন ভবিষ্যদ্বাণী করেছেন যে আগামী দিনগুলোতে Shopify ই-কমার্সে অন্যতম বড় ভূমিকা পালন করবে।

মাইগ্রেশন পার্টনার

সর্ববৃহৎ কমার্স পার্টনার ইকোসিস্টেমের সাথে মাইগ্রেট করুন

WooCommerce থেকে মাইগ্রেট করতে চাইছেন? Shopify পার্টনাররা আপনাকে সাহায্য করতে পারে। প্রসারের পথ সুগম করতে আমাদের গ্লোবাল পার্টনারদের সাহায্য নিন।

10,000+

অ্যাপ ও টেকনোলজি পার্টনার

100+

Shopify Plus সার্টিফাইড অ্যাপ পার্টনার

Shopify বনাম WooCommerce সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা

SHOPIFY বনাম WOOCOMMERCE

আরও ভালো ফলাফল চান? Shopify-তে স্যুইচ করুন

উচ্চতর রেভিনিউ থেকে শুরু করে অবিরাম উদ্ভাবন পর্যন্ত—গ্রাহক এবং অ্যানালিস্ট সবাই একমত যে Shopify এক অপ্রতিদ্বন্দ্বী পছন্দ।