Shopify Partner Directory
Shopify পার্টনারের সাহায্যে দ্রুত আরও বেশি কাজ করুন
আপনার প্রয়োজন এবং বাজেটের সাথে মানানসই পার্টনার নিয়োগ করুন, যাতে আপনি নিশ্চিন্তে ব্যবসা পরিচালনায় মনোযোগ দিতে পারেন।

30টির বেশি পরিষেবা
জনপ্রিয় পরিষেবাগুলো দেখুন
স্টোর সেটআপ, ডিজাইন, মার্কেটিং বা অন্য যে কোনো কাজের জন্যই হোক না কেন, প্রতিটি প্রজেক্টের জন্য পার্টনার খুঁজে নিন।

স্টোর তৈরি বা রিডিজাইন
একটি নতুন Shopify স্টোর সেটআপ করুন বা সাধারণ থিম সেটআপ থেকে শুরু করে কাস্টম সলিউশন ব্যবহার করে পুরোনো স্টোর রিডিজাইন করুন।

থিম কাস্টমাইজেশন
গ্রাহকরা কীভাবে আপনার পণ্য খুঁজে পাবে এবং ক্রয় করবে, তা ব্যক্তিগতকরণ করতে কাস্টম পেজ এবং ফর্ম তৈরি করুন।

কাস্টম অ্যাপ ইন্টিগ্রেশন
আপনার স্টোরে এমন সব ফিচার এবং কার্যকারিতা যোগ করুন, যেগুলোর জন্য কাস্টম কোড, কাস্টম-বিল্ট অ্যাপ বা অন্য সিস্টেমের সাথে কানেক্ট করার প্রয়োজন হয়।

ট্রাবলশুটিং
আপনার স্টোরের যেকোনো ত্রুটি বা সমস্যার সমাধান করুন।

ওয়েবসাইট অডিট এবং অপ্টিমাইজেশন কৌশল
বিস্তারিত ওয়েবসাইট অডিটের মাধ্যমে আপনার সাইটের সামগ্রিক পারফরম্যান্স উন্নত করুন।

পণ্য এবং কালেকশন সেটআপ
ছবি এবং বিবরণ সহ আপনার পণ্যগুলো সেটআপ করুন, অথবা সাবস্ক্রিপশন এবং গিফট কার্ডের মতো কাস্টম বিকল্প অফার করুন।
যেভাবে এটি কাজ করে
আত্মবিশ্বাসের সাথে দ্রুত নিয়োগ করুন
ডিরেক্টরিতে তালিকাভুক্ত পার্টনাররা আপনাকে সেরা পরিষেবা দেওয়ার জন্য স্বাধীনভাবে কাজ করেন।
ব্রাউজ করুন
আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর ভিত্তি করে সার্চ পরিমার্জন করুন, যেমন মূল্য, লোকেশন এবং পরিষেবা।
মূল্যায়ন করুন
সঠিক সিদ্ধান্ত নিতে রিভিউ, কাজের নমুনা, সার্টিফিকেশন এবং আরও অনেক কিছু চেক করুন।
যোগাযোগ এবং সহযোগিতা করুন
পার্টনারের সাথে সরাসরি যোগাযোগ করে প্রজেক্টের শর্তাবলি ঠিক করুন এবং কাজ শুরু করুন।
পার্টনার টিয়ার
আপনার জন্য সঠিক পার্টনার খুঁজে নিন
পার্টনারদের অভিজ্ঞতা ও Shopify-তে তাদের প্রমাণিত সফলতাসহ বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে তাদের টিয়ার নির্ধারণ করা হয়।
আপনার জন্য আছে দারুণ সব বিকল্প
অ্যাপ ডাউনলোড করুন বা সফটওয়্যার ইন্টিগ্রেশন ব্যবহার করুন
আপনার ক্রমবর্ধমান ব্যবসার জন্য উপযুক্ত টেকনোলজি সলিউশন খুঁজে নিন।