Shopify Forms

আপনার লিস্ট বাড়ান।
আরও সেল বাড়ান

ফ্রি লিড ক্যাপচার সমাধান, Shopify Forms-এর মাধ্যমে নতুন গ্রাহকদের আকর্ষণ করুন এবং কনভার্ট করুন

কোনো Shopify স্টোর নেই? 3-দিনের ফ্রি ট্রায়াল দিয়ে শুরু করুন।

স্বয়ংক্রিয়ভাবে কনভার্শন বাড়ান
20 কোটিরও বেশি Shop ব্যবহারকারীদের মাঝে

Shop ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট দিয়ে আপনার ফর্মগুলোতে লগ ইন করতে পারবেন, স্বয়ংক্রিয়ভাবে ডিসকাউন্ট সেভ ও প্রয়োগ করতে পারবেন এবং Shop Pay দিয়ে এক ক্লিকেই চেকআউট করতে পারবেন

আপনার নিজের মতো করে তথ্য সংগ্রহ করুন

সময় এবং লক্ষ্য

পপআপ এবং ইনলাইন ফর্ম তৈরি করুন। অতিরিক্ত তথ্য সংগ্রহের জন্য জন্মদিন, ফোন নম্বর বা প্রোডাক্টের প্রতি আগ্রহের মতো কাস্টম ফিল্ড যোগ করুন। আপনার স্টোরে প্রতিটি ফর্ম কোথায় এবং কখন দেখানো হবে তা স্থির করুন।

নিজের ব্র্যান্ডের জন্য কাস্টমাইজ করুন

প্রতিটি ফর্মে খুব সহজেই আপনার ব্র্যান্ডের রঙ এবং লোগো যোগ করুন। শিরোনাম ও বিবরণ থেকে শুরু করে সাইন আপের পর সফল হওয়ার মেসেজ পর্যন্ত সবকিছু পার্সোনালাইজ করুন।

ডিসকাউন্টের অফার দিন

এক্সক্লুসিভ ডিসকাউন্ট কোডের মাধ্যমে ক্রেতাদের উৎসাহিত করুন। Shop Pay ব্যবহারকারীদের চেকআউট করার সময় স্বয়ংক্রিয়ভাবে ডিসকাউন্ট প্রয়োগ করা হবে।
ছবিতে নাম, ইমেইল এবং ফোন নম্বরের ফিল্ড-সহ 10% ডিসকাউন্ট অফার করা একটি সাবস্ক্রিপশন পপআপ এবং ফর্মটির ডিসকাউন্ট, কনটেন্ট ও ডিজাইনের নির্বাচন দেখানো ইন্টারনাল UI কম্পোনেন্ট দেখা যাচ্ছে।

আজীবনের জন্য গ্রাহক তৈরি করুন

Shopify-এর ফ্রি অটোমেশন এবং মেসেজিং টুল-এর সাহায্যে মাত্র কয়েক ক্লিকেই নতুন গ্রাহকদের সাথে এঙ্গেজ হন, যা Shopify Forms-এর সাথে নির্বিঘ্নে কাজ করে। এটি চালু করে কনভার্শন-ভিত্তিক মার্কেটিং ক্যাম্পেইনগুলোকে অটোপাইলটে রেখে দিন।
  • ওয়েলকাম ইমেইল
  • SMS প্রোডাক্ট আপডেট
  • নিউজলেটার
  • সিজনাল সেল
  • পার্সোনালাইজ করা সুপারিশ
ছবিতে ইমেইল এবং SMS-এর মাধ্যমে পাঠানো যায় এমন ডিসকাউন্ট, প্রোডাক্ট আপডেট ও প্রাথমিক অফারের বেশ কয়েকটি প্রোমোশনাল কার্ড দেখা যাচ্ছে। ওপরের প্রোমোশনাল কার্ডটিতে Poppy&Sprout নামের উদাহরণ ব্র্যান্ডের তিনটি মৃৎশিল্পের পাত্র দেখানো হয়েছে।

প্রয়োজনীয় ডেটা আপনার হাতের মুঠোয়

প্রথম-পক্ষের ডেটা

অন্যের ডেটা নয়, বরং আপনার নিজস্ব ডেটা দিয়ে ব্যবসা বাড়ান। একটি কেন্দ্রীভূত ও কমপ্লায়েন্ট প্ল্যাটফর্মের সাহায্যে গ্রাহকের তথ্য সংগ্রহ, সেগুলোর মালিকানা ধরে রাখা এবং কাজে লাগানো এখন আরও সহজ।

বাস্তবায়নযোগ্য ইনসাইট

ফর্ম ড্যাশবোর্ড থেকে আপনি দেখতে পাবেন সম্ভাব্য গ্রাহকরা কীভাবে আপনার ফর্মের সাথে এঙ্গেজ হন। এই মেট্রিক ব্যবহার করে ভবিষ্যতের ক্যাম্পেইনগুলো সম্পর্কে জানুন এবং সেগুলোর উন্নতি করুন।
ছবিতে বর্ধিত ফর্ম সাবমিশন এবং সমাপ্তির হারের ডেটা-সহ ইন্টারনাল UI উপাদানগুলোর একটি অ্যারে বা সারি এবং গ্রাহক সেগমেন্ট দেখার একটি বাটন দেখা যাচ্ছে।

যেসব বিষয়ের সাথে Shopify Forms নির্বিঘ্নে কাজ করে

আপনার পথচলা শুরু করার প্রয়োজনীয় রিসোর্স

হেল্প সেন্টার

ফর্ম তৈরির জন্য তাৎক্ষণিক উত্তর এবং নির্দেশিকা খুঁজুন

হেল্প সেন্টারে যান 

অনলাইন কোর্স

কীভাবে Shopify Forms সেট আপ করে এর সর্বোচ্চ ব্যবহার করবেন তা জানুন

কোর্সটি করুন 

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

লিড ক্যাপচার ফর্ম কী?

লিড ক্যাপচার ফর্ম হলো একটি ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লে যা আপনার ব্যবসার মার্কেটিং মেসেজ পাওয়ার বিষয়ে গ্রাহকদের সম্মতির বিনিময়ে তাদের মূল্যবান কিছু (যেমন ডিসকাউন্ট বা বিশেষ অ্যাক্সেস) অফার করে।

Shopify-তে আমার কেন একটি লিড ক্যাপচার ফর্ম প্রয়োজন?

লিড ক্যাপচার ফর্ম আপনার স্টোরে আসা প্রতিটি ভিজিটকে কাজে লাগাতে সাহায্য করে, এমনকি কোনো গ্রাহক যদি এখনও কিছু কিনতে প্রস্তুত নাও থাকেন। একবার সেট আপ হয়ে গেলে, আপনার ফর্মগুলো প্রতিটি ভিজিটেই দর্শনার্থীদের আপনার মার্কেটিং লিস্টে অপ্ট-ইন করতে উৎসাহিত করে। আপনার লিস্ট যত বড় হবে, নতুন প্রোডাক্টের প্রচার চালাতে এবং সেল কনভার্ট করতে আপনি ইমেইল ও SMS ক্যাম্পেইনের মাধ্যমে তত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন।

আমার ফর্মে সাইন আপ করা ব্যক্তিদের কাছে আমি কীভাবে মার্কেটিং করব?

দর্শনার্থীরা আপনার ফর্মে সাইন আপ করলে, ইমেইল এবং SMS মার্কেটিং ব্যবহার করে তাদের পছন্দের চ্যানেলে সরাসরি মেসেজ পাঠাতে পারেন। আগে থেকে তৈরি করা টেমপ্লেট ব্যবহার করে মেসেজ তৈরি, কাস্টমাইজ এবং পাঠাতে সাহায্য করে Shopify Messaging।

ইমেইলের ক্ষেত্রে, আপনি স্টোরের রঙ ও ব্র্যান্ডিং দিয়ে এডিটর সাজাতে পারেন এবং প্রতি মাসে বিনামূল্যে 10,000টি পর্যন্ত ইমেইল পাঠাতে পারবেন। এছাড়া, পরিত্যক্ত কার্টের ইমেইল এবং প্রথম কেনাকাটায় আপসেলের মতো Shopify-এর ফ্রি মার্কেটিং অটোমেশন টেমপ্লেটগুলো চালু করে আপনার স্টোরে অ্যাকশন নেওয়া ক্রেতাদের কাছে পৌঁছাতে পারেন।

SMS-এর ক্ষেত্রে, যেসব গ্রাহক টেক্সট মেসেজ পেতে সাবস্ক্রাইব করেছেন তাদের ফোন নম্বর সংগ্রহ করে মার্কেটিং ক্যাম্পেইন পাঠাতে পারেন। আপনি ইমেইল প্ল্যাটফর্ম থেকেই SMS টেমপ্লেট কাস্টমাইজ বা নিজের মতো করে তৈরি করতে পারবেন। SMS-এর জন্য শুধু পাঠানো মেসেজগুলোর খরচ দিতে হয়, এবং আপনার দর্শকদের জন্য সুবিধাজনক নির্দিষ্ট কোনো তারিখে ও সময়ে এগুলো পাঠানোর জন্য শিডিউল করতে পারবেন।

আমি আমার ফর্মে কী কী ধরনের অফার যোগ করতে পারি?

ক্রেতাদের আপনার সাবস্ক্রাইবার লিস্টে অপ্ট-ইন করতে আকর্ষণ করার জন্য, আপনি আপনার ফর্মে নিচের সাধারণ অফারগুলোর যেকোনো একটি সেট আপ করতে পারেন:

  • ডিসকাউন্ট: মাত্র কয়েক ক্লিকেই ফর্মে একটি বিদ্যমান ডিসকাউন্ট যোগ করুন, এতে ডিসকাউন্টের বিস্তারিত তথ্য দেখাতে আপনার ফর্মের ডিফল্ট টেক্সট আপডেট হয়ে যাবে।
  • এক্সক্লুসিভ অ্যাক্সেস: সাবস্ক্রাইবারদের বিশেষ কনটেন্ট দিতে পারেন যা তারা শুধুমাত্র ইমেইল ও SMS, সরাসরি ইভেন্টের আমন্ত্রণ বা ভবিষ্যতের সেল বা নতুন পণ্যের ড্রপে আর্লি অ্যাক্সেস হিসেবে পেতে পারেন। ক্রেতাদের এসব সুবিধা সম্পর্কে দ্রুত জানাতে আপনার ফর্মের টেক্সট কাস্টমাইজ করুন।

আমার কি লিড ক্যাপচার ফর্ম কাস্টমাইজ করা উচিত?

ডিফল্ট বিকল্পগুলো দিয়ে Shopify Forms আগে থেকেই সাজানো থাকে, তবে আপনার ব্র্যান্ডের সাথে মানানসই করতে এবং ব্যবসার জন্য উপযুক্ত অফারগুলো তুলে ধরতে ফর্মটি কাস্টমাইজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার ব্র্যান্ডের কণ্ঠস্বর ও ধরন ফুটিয়ে তুলতে শব্দের ব্যবহার পরিবর্তন করুন, অফার বদলান বা কোনো ডিসকাউন্ট যোগ করুন এবং এমনভাবে ব্র্যান্ডের রঙ বেছে নিন যাতে ফর্মটিকে পুরো অভিজ্ঞতার একটি অবিচ্ছেদ্য অংশ বলে মনে হয়।

লিড ক্যাপচার ফর্ম সেট আপ করার পর আমার কী করা উচিত?

আপনার ফর্ম সেট আপ করার পর পরবর্তী দারুণ পদক্ষেপ হলো ওয়েলকাম ইমেইল এবং SMS মেসেজ কাস্টমাইজ করা। এছাড়াও, আপনি ওয়েলকাম ইমেইলের অটোমেশন চালু করতে পারেন। এই দুটি সুবিধাই Shopify অ্যাডমিনে বিনামূল্যে পাওয়া যায় এবং এগুলো সেট আপ করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে, তাই কোনো নতুন সাবস্ক্রাইবার আপনার লিস্টে যুক্ত হওয়ার সাথে সাথেই তাদের ইনবক্সে একটি চমৎকার ব্র্যান্ড মেসেজ পাঠাতে পারবেন।

আপনার গ্রাহক বেস বৃদ্ধি করুন এবং আরও লিড কনভার্ট করুন